শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে ৮কেজি গাঁজাসহ আবু বক্কর (২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ হরিণচওড়া মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আবু বক্কর হরিণচওড়া মাঝের চর এলাকার লিয়াকত আলীর ছেলে।

ডিবি পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (জেলা গোয়েন্দা শাখার) ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার খুনিয়াগাছ হরিণ চওড়া মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর (২৮) কে আটক করেন।

এ বিষয়ে লালমনিরহাট থানার মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৪, তারিখ-০৩/০৩/১৯।

এ ব্যাপারে (জেলা গোয়েন্দা শাখা) ডিবি পুলিশের ওসি মনছুর আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com