বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

লালমনিরহাটে গরমে হার্ডস্টকে মারা গেল হাতি

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলায় আসা দি লায়ন সার্কাসের একটি হাতির মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) শেষ বিকেলের দিকে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রংপুরের শ্যামপুর থেকে লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলায় আসা দি লায়ন সার্কাসের হাতিটি কয়েক দিন ধরে জেলার বিভিন্ন গ্রামে ঘুরে চাঁদাবাজি করে আসছিল। সোমবার বিকেলে আদিতমারী উপজেলার হাজিগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে পৌছলে হঠাৎ হাতিটি গরমে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যে হাতিটি হার্ডস্টকে মারা যায়।

হাতিটির মাউথ সাইফুল ইসলাম বলেন, হাতির মৃত্যুর খবর সার্কাস ম্যানেজারকে জানানো হয়েছে। তারা এলে হাতির মরদেহ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সন্ধ্যার পরে দি লায়ন সার্কাসের মালিক নিরঞ্জন সরকার সেখানে পৌছুলে আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুকের সাথে কথা বলে সেখানেই মৃত হাতিটিকে মাটিতে পুতে রাখার সিদ্ধান্ত হয়।

আদিতমারী উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন বলেন, হাতিটি অসুস্থতার খবর পেলে হয়তো চিকিৎসা দেয়া যেত। কিন্তু মারা যাওয়ার পরে আমরা খবর পাওয়ায় কিছু করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com