শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে কারাগারের দুই কারারক্ষী মাদকসহ আটক

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে ইয়াবা ও ফেন্সিডিলসহ জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে লালমনিরহাট ডিবি (গোয়েন্দা) পুলিশ।

বুধবার (২২ মে) রাতে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- লালমনিরহাট জেলা কারাগারের গোয়েন্দা সদস্য (সিআইডি) তহুরুল ইসলাম ও জেল সুপারের গাড়িচালক কারারক্ষী ফিরোজ কবীর। আটক তহুরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, ফিরোজ কবীরের বাড়ি গাইবান্ধা জেলায়।

লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী পাঁচ পিচ ইয়াবা ও এক বোতর ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের লালমনিরহাট জেলা কারাগারের কারারক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন।

জানা যায়, তহুরুল ইসলাম কারাগারের সিআইডি সদস্য ও কারারক্ষী ফিরোজ কবীর জেল সুপারের গাড়িচালক।

এ বিষয়ে লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, ‘ইয়াবা ও ফেনসিডিলসহ দুই কারারক্ষী সদস্যকে আটকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।’

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com