শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটে নদীর ধারে কলাবাগান থেকে হাবিবুর রহমান হাবিব(২২) নামে এক কলেজ ছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার(২৭ অক্টোবর) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শীবেরকুটি ওয়াবদা বাঁধে গ্রীধারী নদীর তীরের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হাবিবুর রহমান হাবিব সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম খাসমারা গ্রামের আব্দুল গণি কামাড়ের সদ্য এইচএসসি পাশ করা কলেজ ছাত্র ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজ ছাত্র হাবিব। এ সময় দুর্বৃত্তরা পুর্ব পরিকল্পিত ভাবে তার গতি রোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ছটকে পড়ে।

স্থানীয়দের খবরে থানা পুলিশ শনিবার সকালে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘাতকরা তার মোটর সাইকেলসহ কোন জিনিসপত্র নেয়নি বলে নিশ্চিত হয়েছে পুলিশ। পুর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে ঘটনার ক্লু উদ্ধার করে ঘাতকদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com