সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে করোনায় নতুন শনাক্ত ৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৮২

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে লালমনিরহাট সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলায় ৩জন, হাতীবান্ধা উপজেলায় ১জন, কালীগঞ্জ উপজেলায় ১জন ও আদিতমারী উপজেলায় ১জনসহ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে। এর মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ২জন।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে আজ মঙ্গলবার বেশ কিছু নমুনা পরীক্ষা করা হয়। এতে করে ৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com