শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট সদর উপজেলায় মায়ের সাথে অভিমান করে মমতা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (১৮ নভেম্বর) দুপুরে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মৃতের পরিবার ও স্থানীয় লোকজন।

মমতা আক্তার সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম হিরামানিক এলাকার মোকলেছার রহমানের মেয়ে। সে হিরামানিক উচ্চ বিদ্যালয়ের এবারে এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মৃত মমতার দাদা জানান, মা বাবাকে না জানিয়ে শুক্রবার সকালে বাড়ির বাহিরে বের হয়ে পরদিন শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে মমতা আক্তার। না জানিয়ে অন্যের বাড়িতে একদিন অবস্থান করায় মা মমতাকে বকাঝকা দেয়। এ অভিমানে শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মমতা আক্তার। রোববার সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝলন্ত মরদেহ দেখে আশেপাশের লোকজনদের খবর দেয় তার পরিবার। পরে লোকজন এসে লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশকে অবগত না করে পরিবারের লোকজন তরিঘরি করে লাশ দাফনের চেষ্টা করলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুতলহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

হারাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানায়, যেহেতু মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই তাই আমরা প্রসাশনের নিকট আবেদন করেছি যেন ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়। তারপরেও যা করা হবে আইন অনুযায়ী করা হবে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com