রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে আদিতমারী উপজলো প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুলাই) বিকেলে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের আমেনা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) জয়শ্রী রানী রায়ের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক উপসচিব নজির আহমদ, যুগ্ম সচিব প্রণব কুমার ঘোষ,লালমনিরহাট বিআরডিবি’র উপপরিচালক আবু আফজাল মো:সালেহ,আদিতমারী উপজেলা সমন্বয়কারি ফরহাদ আলী রানা।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা তার বক্তব্যে বলেন, এ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্প। এ প্রকল্পের অর্থ সঠিক ভাবে কাজে লাগিয়ে দেশের গ্রামীন জনগোষ্টির উন্নয়ন করা সম্ভব। তিনি সুবিধাভোগিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিক সময়ে টাকা পরিশোধ করলে এক কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা পেতে পারেন।
মতবিনিময় সভায় ১ হাজার ২শত সুবিধাভোগি নারী পুরুষ উপস্থিত ছিলেন।