বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে একজনের শরীরে কােভিড-১৯ এর সংক্রমন পাওয়া গেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায় ওই ব্যক্তির শরীরে করােনা পজেটিভ এর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি নারায়নগঞ্জ থেকে লালমনিরহাটে ফেরত আসা আক্রান্ত ব্যক্তিটি একজন পোশাক শ্রমিক। ৪০ বছর বয়সী ওই শ্রমিকের বাড়ী লালমনিরহাট সদর উপজেলার গােকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে। রাতে গুড়িয়াদহ (মাকদ দীঘিরপাড় সংলগ্ন) এলাকাটিকে বিকেল থেকে লকডাউন ঘােষনা করেছে প্রশাসন।
জানা গেছে, আক্রান্ত ব্যাক্তি নারায়নগঞ্জর একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। গত ৫/৬ দিন আগে তিনি তার গ্রামের বাড়িতে আসলে তার শরীরে জ্বর, স্বর্দি ও কাশির লক্ষণ দেখা দেয়। এ অবস্থায়য় শুক্রবার (১০ এপ্রিল) তার বাড়িতে গিয়ে স্বাস্থ্য কর্মীরা শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে শনিবার তার শরীর করােনা ভাইরাসের সংক্রামনের বিষয়টি নিশ্চিত হয়েছে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ। লালমনিরহাট জেলায় এটিই করােনা আক্রান্ত প্রথম রােগী।
গােকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম মােস্তফা স্বপন বলেন, করােনা আক্রান্ত ওই রােগী ৫/৬দিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ীতে আসেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, করােনা পজিটিভ হবার খবর নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে রাতেই তার বাড়ি থেকে লালমনিরহাট সদর হাসপাতালের (লালমনিরহাট নাসিং কলেজে) স্থাপিত করােনা ইউনিটের আইসােলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, আক্রান্ত ব্যক্তিকে লালমনিরহাট সদর হাসপাতাল (নাসিং কলেজ) করােনা ইউনিটের আইসােলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেই সাথে গুড়িয়াদহ (মাকদ দীঘিরপাড় সংলগ্ন) এলাকাটিকে লকডাউন ঘােষনা করা হয়েছে।