বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় ৯৮০ পিস ইয়াবাসহ জুয়াদ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব)-১৩।
সোমবার (২২ জুলাই) দুপুরে র্যাব-১৩ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ভোরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ির কাসেম বাজারের এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জুয়াদ আলী উপজেলার ভোলাগুড়ি আমঝোল গ্রামের মতি মিয়ার ছেলে।
রংপুর র্যাব-১৩ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার ভোলাগুড়ি বাজারে অভিযান চালানো হয়। ওই সয়ম জুয়াদ আলী র্যাবকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে তার শরীর থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় র্যাব সদস্য বাদি হয়ে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের বরেছে।