বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ ঘোষনার প্রতিবাদ ও বাইপাস সড়ক নির্মানের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন করেছে ইজিবাইক ও অটোরিকশা মালিক- চালক সংগ্রাম পরিষদ।
শনিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিশন মোড় গোল চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে কয়েকশত ইজিবাইক ও অটোরিকশা মালিক-চালক অংশ নেন।
লালমনিরহাট জেলা সংগ্রাম পরিষদ আহ্বায়ক শ্রমিক নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অটোরিকশা চালক সোহেল মিয়া, ইজিবাইক মালিক মহসিন আলী প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে তারা রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সমাবেশ করে তারা। এসময় বক্তাগণ দ্রুত দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন। সমাবেশ থেকে আগামী ৩দিন ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ এবং মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।