সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

লালমনিরহাটে ইজিবাইকসহ ৪ ছিনতাইকারী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥ ছিনতাই হওয়া ব্যাটারী চালিত ইজিবাইকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে লালমনিরহাট পুলিশ।

শনিবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও নীলফামারী জেলার ডিমলায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইকসহ ওই ৪ ছিনতাইকারীকে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ। আটককৃত ছিনতাইকারীরা হলো- নীলফামারী ডিমলা চাপানী এলাকার রওসন সরমা, হাতিবান্ধা উপজেলার নুরল হক, সাইদুল ইসলাম ও আব্দুল জলিল ওরফে বুদু।

পুলিশ জানায়, গত ১৪ মার্চ হাতীবান্ধা উপজেলার আজিজ মোড় এলাকা থেকে পবিত্র কুমার নামে একটি ব্যক্তির ব্যাটারী চালিত ইজিবাইকটি ছিনতাই হয়। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার গভীর রাতে হাতীবান্ধা থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নীলফামারী পুলিশের সহযোগিতায় ডিমলা চাপানী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারসহ রওসন সরমা নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন। পরে তার দেয়া তথ্য মতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ও দক্ষিন গড্ডিমারী এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে নুরল হক, সাইদুল ইসলাম ও আব্দুল জলিল ওরফে বুদু নামে আরও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com