শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে আ’লীগ অফিস ভাঙচুর, আহত ৬

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাট সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দে হামলা ও অফিস ভাঙচুরের ঘটনায় আহত ৬।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর থানা রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (০৪ জুলাই) রাতে আওয়ামীলীগের জেলা কার্যালয়ে মাসিক সভায় অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই সদর উপজেলা আওয়ামীলীগের ১৬ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এর একদিন পর শুক্রবার (০৫ জুলাই) সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি। এ কমিটিতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা এরশাদ হোসেন জাহাঙ্গীরকে আহবায়ক করা হয়। কমিটিতে কোন যুগ্ন আহবায়ক না রেখে ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে ১৫জনকে সদস্য করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। যা গঠনতন্ত্র বহির্ভুত বলেও দাবি করেছেন নেতাকর্মীরা। পারিবারিক ও রাতারাতি আহবায়ক কমিটি ঘোষনা করায় ক্ষিপ্ত হয়ে উঠে আওয়ামীলীগের একটি অংশ। সদ্য অনুমোদন পাওয়া সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এরশাদ হোসেন জাহাঙ্গীর শনিবার রাত ৯টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরন করছিলেন। এ সময় বিক্ষুব্ধ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের একটি অংশের নেতাকর্মীরা হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এতে একজন গুরুতরসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা গোপনে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে সদর থানা পুলিশ আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে নেতাকর্মী শুন্য করেন দলীয় কার্যালয়। বর্তমানে আওয়ামীলীগের দলীয় কার্যালয়টিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট পৌর আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম তপন বলেন, তিনি চেম্বার ভবনে একটি মিটিংয়ে ছিলেন। সেখানেই জানতে পারেন আ’লীগ কার্যালয়ের আসবাবপত্র ও অফিস ভাঙচুর করা হয়েছে। আ’লীগের সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষনা নিয়ে একটি গ্রুপ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ভাঙচুর করেছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। আবার যেন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য দলীয় কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com