বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ

লালমনিরহাটে আর্মি এভিয়েশন স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান

লালমনিরহাট প্রতিনিধি॥

বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের সৈনিকদের প্রশিক্ষনের জন্য চালু হলো লালমনিরহাট বিমানবন্দরে আর্মি এভিয়েশন স্কুল।

সোমবার (২ মার্চ) দুপুরে লালমনিরহাট বিমানবন্দরে আর্মি এভিয়েশন স্কুলের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আর্মি এভিয়েশন গ্রুপের পরিচালনায় এ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমানক্রুদের প্রশিক্ষনের মাধ্যমে বিমান চালানোয় দক্ষ করে গড়ে তোলা হবে। এ আর্মি এভিয়েশন স্কুলে ১৪টি ট্রেডে প্রশিক্ষন গ্রহন করবেন আর্মি এভিয়েশন গ্রুপের সৈনিকরা। আধুনিকার সাথে তাল মিলিয়ে সৈনিকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আর্মি এভিয়েশন স্কুলটি ট্রাফিক যটমুক্ত আকাশের লালমনিরহাট বিমানবন্দরে স্থান্তর করা হয়। এর মাধ্যমে সেনাবাহিনী এভিয়েশনে সক্ষমতা আরো একধাপ এগিয়ে গেল।

এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত লালমনিরহাটের ডেইরী ফার্মে মিল্কিং পার্লারের উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান। এ ফার্মে ২হাজার ২শত টি গরুর মধ্যে ৬শতটি দুগ্ধজাত গাভি। এসব গাভি থেকে দৈনিক সাড়ে ৬হাজার লিটার দুধ উৎপান করতে সক্ষম। মিল্কিং পার্লারের মধ্য দিয়ে লালমনিরহাট মিলেটারী ফার্মটি দেশে অর্থনীতি অবদান রাখতে আরো একধাপ এগিয়ে যায়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ আজ বেশ এগিয়েছে। বর্তমানে ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী। আগামী বছর আরো ৬টি হেলিকপ্টার সংযোজন করা হবে। চট্রগ্রাম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবা, রেশন ও বিশেষ অপারেশনে আর্ম এভিয়েশন গ্রুপ নিরলসভাবে কাজ করছে।

দায়িত্ব বাড়ার সাথে সাথে দক্ষতার প্রয়োজন পড়ে। সেনাবাহিনীর প্রয়োজনে এ্যাটাক্ট হেলিকপ্টারের জন্য সরকারের সাথে কথা হয়েছে। এক সময় এ হেলিকপ্টারও সেনাবাহিনীতে সংযোজন হবে বলেও মন্তব্য করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময় সেনাপ্রধানের সাথে ছিলেন, সেনাবাহিনীর কোয়াটার মাষ্টার লেঃ জেনারেল মোঃ সামছুল হক, এভিয়েশন গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আলমগীর হোসেন,মাষ্টার জেনারেল অব অর্ডন্যন্স মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

একটি বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে সকাল ১১টায় ১১মিনিটে লালমনিরহাট বিমানবন্দরে অবতরন করেন সেনাপ্রধান। এরপর আর্মি এভিয়েশন স্কুল, মিল্কিং পার্লার উদ্বোধন করে সেনাবাহিনী পরিচালিত লালমনিরহাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে দুপুরে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রহনা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। উদ্বোধন কালে কয়েকটি বিমানে সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com