সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে আরো ১০জন করোনায় আক্রান্ত, হটস্পটে পরিণত হচ্ছে লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি::

করোনার হটস্পটে পরিণত হচ্ছে লালমনিরহাট। গত ২৪ ঘন্টায় অদৃস্য এই ভাইরাস (কোভিট-১৯) করোনায় লালমনিরহাটে ১জন পুলিশ সদস্য ও ২ জন ব্যাংকারসহ মোট ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাতে লালমনিরহাট সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

লালমনিরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার ৫ জন এর মধ্যে ১ জন পুলিশ সদস্য, কালিগন্জ উপজেলায় ২ জন, পাটগ্রাম সোনালী ব্যাংক শাখার ২ জন কর্মকর্তাসহ ৩জন। গত ২৪ ঘন্টায় মোট ১০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন মহিলা ও ৬ জন পুরুষ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০১ জন এদের মধ্যে ৫২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর এ পর্যন্ত লালমনিরহাটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।

এদিকে গত দিন গুলোর তুলনায় রোববার হঠাৎ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে অনেকটা ভীতি লক্ষ্য করা গেছে।

জেলার সচেতন নাগরীকরা ছাড়াও অনেকেই বলছেন, মানুষের মাঝে সচেতনতা না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় লালমনিরহাট করোনার হটস্পটে পরিণত হচ্ছে।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও ঢাকা শেরেবাংলা নগর ল্যাবে রোববার জেলার বেশ কিছু নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এতে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com