মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে আরো একজন করোনা আক্রান্ত

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নতুন আরো একজন তরুন (১৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায় ওই তরুনের করোনা পজিটিভ এর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত ওই তরুনের বাড়ি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পুর্ব দৈলজোড় গ্রামে। এ নিয়ে লালমনিরহাট জেলায় ৩জন করোনা ভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হলেন।

লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডাঃ নির্মলেন্দু রায় বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট থেকে মঙ্গলবার ১৪ জন রোগীর মধ্যে জেলায় একজনের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে এসেছে। আক্রান্ত ওই তরুন সম্প্রতি গাজিপুর থেকে বাড়িতে এলে জ্বর, সর্দ্দিসহ করোনার যাবতীয় উপসর্গ দেখা দিলে গত ২৩ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আক্রান্ত ওই ব্যাক্তিকে চিকিৎসার জন্য রাতেই লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হবে।

এছাড়াও আক্রান্ত ওই ব্যাক্তির বাড়িটিও লক ডাউনের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো তিনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com