মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে আরো একজন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৪

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটে নারায়ণগঞ্জ ফেরত ৩৮ বছর বয়সী আরো একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তার বাড়ি পাটগ্রাম উপজেলায়। তিনি ওই উপজেলার প্রথম করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি।

সোমবার (৪ মে) রাতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তির বাড়ি পাটগ্রাম পৌরসভার মেচিরপার এলাকায়। তিনি নারায়নগঞ্জের একটি আইসক্রিম ফ্যাক্টরিতেকাজ করতেন। গত ১ মে নারায়নগঞ্জ থেকে লালমনিরহাটের পাটগ্রামে নিজ বাড়িতে আসেন। হালকা জ্বড়-সর্দি ছাড়া তার কোন উপসর্গ ছিল না।

তবে নারায়নগঞ্জ থেকে এসেছেন শুনে জানতে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ২ মে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রেরন করে। সেখান থেকে সোমবার (৪ মে) তার শরীরে করোনা পজিটিভ বিষয়টি নিশ্চিত করা হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com