রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে দূর্নীতি প্রতিরোধ দিবসে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। পওে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধনও পালন করা হয়। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতিক, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, সম্পাদক মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজসেবক, সাহিত্যিক ও কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।

র‌্যালীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ গ্রহস করেন। পরে সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা, ছবি অংকন প্রতিযোগীতার আয়োন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com