শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি::

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লালমনিরহাটে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়া নারী শ্রমিকের অধিকার আদায়ে মজুরিবৈষম্য, কর্মঘন্টা নির্দিষ্ট করার উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়।

বুধবার (৬ মার্চ) বেলা ১২টায় লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলার প্রানকেন্দ্র মিশনমোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায়। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্ম কান্ডের বিপুল সংখ্যক উপকারভোগী নারী এতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com