শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি লালমনিরহাটের আয়োজনে জেলার প্রান কেন্দ্র মিশনমোড়ে এ মানববন্ধন পালিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে মানববন্ধ্রন বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুর রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী রহমান বিউটি, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু, এস গোকুল রায় প্রমূখ।

মানববন্ধনের বক্তরা বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। ২০০৩ সালে জাতিসংঘের উদ্যোগে দুর্নীতি নিয়ন্ত্রন ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্নয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ গৃহীত হয়। আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বৈশ্বিক স্বীকৃত সূচকে দক্ষিন এশিয়ার অনেক সমপর্যায়ে দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য দৃষ্টান্তমুলক। বাংলাদেশ ইতোমধ্যেই র্স্বপ-মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। উন্নয়নশীল দেশে পরিনত হওয়ার শর্তগুলোও পূরন হয়েছে। একই গতিতে উন্নয়ন ধওে রাখতে পারলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাবে। এসব বাংলাদেশের জন্য বড় অর্জন।

মানববন্ধনের জেলা শহরের স্কুল-কলেজের শত শত ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com