মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি॥ “সময় এখন নারীর, উন্নয়নে তারা” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে পরে সেখানে এসে এক আলোচনা সভায় মিলিত হন।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. গফুরা বেগম রুমী। এছাড়া এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা, জেলা কৃষি কর্মকর্তা বিধু ভূষন রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী প্রমূখ।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউএসডিও নামের দুইটি বেসকারী উন্নয়ন সংস্থা স্বার্বিক ভাবে সহাযোগীতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com