বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লালমনিরহাটে আটোরিক্সা-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আটোরিক্সা ও ট্রাকের মুখোমোখি সংঘর্ষে আলমগীর হোসেন(১৮) নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আটোরিক্সার আরও ৭ যাত্রী।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন কালীগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারী গামি একটি ট্রাক আদিতমারী পল্লী বিদ্যুতের সাব স্টেশন এলাকায় লালমনিরহাট গামি একটি যাত্রবাহী আটোরিক্সা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয় চালকসহ অটোরিক্সার ৮ যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে আলমগীর হোসেনকে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। বাকী ৭ জনের মধ্যে ৩জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন- আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের শিবরামের মেয়ে মুক্তা রানী(২৪), মহিষাশ্বর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে প্রানেস্বর রায়(৪০) ও তার ভাই রতুল চন্দ্র(৩৫), টেপা পলাশী গ্রামের রহমত আলীর ছেলে অটোচালক আব্দুল খালেক(৩৫), একই উপজেলার মহিষখোচা গ্রামের আলম মিয়ার স্ত্রী আরফিনা বেগম(৩০) ও কালীগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের জুয়েল মিয়া (১৮) ও আদিতমারী উপজেলারআরাজি দেওডোবা এলাকার সন্তোষ কুমারের ছেলে মহেন্দ্র চন্দ্র রায়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুর মোশেদ দোলন জানান, আহতদেরর মধ্যে ৩জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ৪জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com