সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটে আইপিএলে জুয়া খেলার অপরাধে গ্রেফতার-১৩

লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের সদর উপজেলায় বিভিন্ন এলাকায় আইপিএল জুয়া খেলার সময় ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৯ মে) দুপুরে আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হচ্ছেন- নুর আলম সবুজ ( ২২), আমিনুল (১৯), রশিদুল (৩০), বেলাল হোসেন (১৯), আল আমিন (২১), তারেক (৩৮), জুয়েল রানা (২১), ফরহাদ (২৪), আবির হোসেন (২৭), মানিক (৩১), জয়বেদ কুমার (২৩), মেহেদী হাসান (২৩), এবং শফিকুল ইসলাম (২৪)।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আইপিএলে
বাঁজি খেলার সময় ১৩ জুয়াড়িকে গ্রেফতারসহ নগত ৩২ হাজার টাকা ও ১৪ ইঞ্চি টিভি উদ্ধার করা হয়। শনিবার জুয়া আইনে মামলা দিয়ে দুপুওে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com