শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত

লালমনিরহাটে অস্ত্রসহ সাত জঙ্গি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥
বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, গানপাউডার, বিদেশী অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ও জামায়েতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে র‌্যাব-১৩’র জঙ্গি সেলের এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুরে র‌্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

তিনি বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে র‌্যাবের জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন দুয়ারী হাফ ওয়াল দ্বারা ঘেরা দোচালা টিনের ঘরের মধ্যে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ হাসান আলী ওরফে লাল (৩৮), কেন্দ্রীয় সুরা সদস্য মোঃ আসমত আলী ওরফে লাল্টু (২৭), সামরিক শাখার সক্রিয় সদস্য মোঃ শাফিউল ইসলাম সাদ্দাম (২৪), মোঃ আবু নাঈম মিস্টার (১৯) এবং মোঃ আলী হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরীর উপকরণ, বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ অধিনায়ক বলেন, একই রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ সাহেবডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ তমিজুল ইসলাম (৩৯) এবং করতলী গ্রাম থেকে আরেক সক্রিয় সদস্য মোঃ সুন্নাহ ইসলাম সুন্নাকে (২১) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা বেশ কিছু জঙ্গিবাদী বই উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া জঙ্গিরা প্রায় দুই বছর যাবৎ গোপনে জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন বলে জানান র‌্যাব অধিনায়ক মোজাম্মেল হক। তিনি বলেন, সংগঠনের জন্য তারা চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা বিভিন্ন কর্মকান্ড করার কথা স্বীকার করেছেন। লালমনিরহাটে তাদের বিভিন্ন রকমের নাশকতার পরিকল্পনা ছিল। তারা সকলই লালমনিরহাট জেলার বাসিন্দা। তাদের সংগঠনের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চলমান রয়েছে। গ্রেফতার জঙ্গিদের বিরুদ্ধে লালমনিরহাটের কালিগঞ্জ থানাতে অস্ত্র, সন্ত্রাস বিরোধী ও বিষ্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com