শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

লালমনিরহাটে অনির্বাণ জনকল্যান সংস্থার ইফতার মাহফিল

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটে ছাত্রদের সমন্বয়ে গঠিত অনির্বাণ জনকল্যান সংস্থার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ জুন) মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবশ ধুয়ারবাড়ি আমতলা এলাকায় গরীব, অসহায় ও দুস্থদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনির্বাণ জনতল্যাণ সংস্থার সভাপতি শামিম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক নাজির হোসেন, শিক্ষক বাদল হোসেন, শিক্ষক রশিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মহির উদ্দিন ও এন্তাজ আলী, সংগঠনের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক রাসেল মিয়াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এতিম ছাত্র, গরীব-দুস্থরা উপস্থিত ছিলেন।

অনির্বাণ জনকল্যান সংস্থার সভাপতি শামিম ইসলাম বলেন, সমাজের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে আমরা ৪০ জন ছাত্র অনির্বাণ জনকল্যান সংস্থা নামে একটি সংগঠন দাড় করাই। আমাদের লক্ষ্য হচ্ছে মুমুর্ষ রোগীদের পাশে দাড়ানো। রোগীদের প্রয়োজনে রক্ত দান করা। ইতিমধ্যে আমাদের সংগঠন থেকে ২৭ ব্যাগ রক্ত দান করা হয়েছে। এছাড়াও এতিম সন্তাদেও লেখা পড়ার খরচ যোগান, বাল্য বিবাহ রোধ, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান মনোস্ক করে তোলা, বন্ধুর সংখ্যা বাড়িয়ে সমগ্র পুথিবীতে ছড়িয়ে দেয়া, সবুজ বনায়ন সৃষ্টি করা, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও বন্যঅর্থদের পাশে দাড়ানোই আমাদের এই সংগঠনের মুল লক্ষ্য।

সংগঠনের সাধারন সম্পাদক রাসেল মিয়া বলেন, আমরা সংগঠনের ৪০ জন সদস্যরা নিজেদের পকেট খরচের টাকা বাচিয়ে প্রতিমাসে ৫০ টাকা করে জমা করি। এই টাকা দিয়েই আমরা সমাজের উন্নয়ন মুলক কাজ করে থাকি। তবে সংগঠনটি সম্পুর্ন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কারো কাছে কোন সহযোগীতা নেই না।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com