শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাটে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে, দুজনের মৃত্যু

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উল্টে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

‎শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার মহিষখোঁচা-আদিতমারী সড়কের আনসার খার পুকুর পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, মহিষখোচা দক্ষিণ বালাপাড়া, ব্রমত্তর এলাকার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) এবং মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।

‎জানা যায়, শনিবার ১২টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলাগামী অটোরিকশা আনসার খার পুকুর পার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের অনেক নিচু একটি ধান ক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোর নিচে চাপা পড়ে আতিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে অটোচালক অক্ষত অবস্থায় বেঁচে যায়। ঘটনার পর থেকে অটোচালক পলাতক রয়েছে।

‎আদিতমারী থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com