রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে আগুনে দগ্ধ হয়ে মালেকুল ইসলাম(৭) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
শুক্রবার(১০ আগষ্ট) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মৃত শিশু মালেকুল ইসলাম ওই গ্রামের বুলবুল আহমেদের ছেলে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ডেইলি বাংলাদেশকে জানান, নিজ ঘরে ঘুমাচ্ছিল শিশু মালেকুল ইসলাম। এ সময় বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে ঘরে আগুন লাগে। বাড়ির লোকজন শিশু মালেকুলকে দগ্ধ অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ির লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা লালমনিরহাট ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন করেন।
লালমনিরহাট সদও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।