মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস কর্মসুচী অনুষ্ঠিত

মোশারফ হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০ মার্চ শনিবার সকালে  দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে গোটা শহর প্রদক্ষিণ শেষে সকলেই উপজেলা হেলিপ্যাড মাঠে দুর্যোগ মোকাবেলার এক আলোচনা সভায় অংশগ্রহন করে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, মাকতুফা ওয়াসীম বেলী ।
এসময় আলোচনা সভা আরো বক্তব্য রাখেন- সির্ন্দুনা ইউপি চেয়ারম্যান নুরল আমিন, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,
কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, পিআইও ফেরদৌস আহম্মেদ, ফায়ার সার্ভিস ইনচার্জ অশোক কুমার, উপজেলা প্রকৌশলী অজয় কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী।
পরে স্থানীয় হেলিপ্যাড মাঠে হাতীবান্ধা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা সকলের উদ্দেশ্যে দুর্যোগ মোকাবেলায়
অগ্নিনিবারনের উপর একটি মহড়া দেখান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com