শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাটের সাবেক উপমন্ত্রী দুলুকে দুদকে তলব

লালমনিরহাট প্রতিনিধি॥ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দুর্নীতি দমন কমিশন (দুদক)তলব করেছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে তলব করে গত সোমবার দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান একটি চিঠি পাঠিয়েছেন। আগামী ১৪ অক্টোবর রোববার সকাল ১০ টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে লালমনিরহাট-রংপুর অঞ্চলে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুতে আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

লালমনিরহাট জেলা বিএনপি’র সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুদকের কি অভিযোগ তা আমরা জানি না। এখনো নোটিশও পাইনি। তবে তাকে রাজনৈতিক ভাবে হয়রানি করতেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com