শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

লামনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারিতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালের দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুল জলিল মিয়া (৫০), গোলাম রব্বানি (৪৫) ও শাহিদার রহমান (৬০)। নিহতদের মধ্যে জলিলের বাড়ি সাপ্টিবাড়ি ইউনিয়নে ও অপর দুইজনের বাড়ি সারপুকুর ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক মসজিদের ঈমাম রমজান আলী জানান, টিপার বাজার এলাকার খালেক ক্বারীর তিন ছেলের সাথে সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের আব্দুল জলিল মিয়ার মধ্যে মাত্র ২৬ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে জমির ধান কাটার জন্য তার নিজ জমিতে গেলে তিনি দেখতে পান জলিল তার জমির উপর একটি টিনের চালা ও একটি কুঁড়েঘর নির্মান করেছেন। তখন তিনি জলিলকে জিজ্ঞেস করেন যে সেখানে সে কবে ঘর নির্মান করেছেন। উত্তরে জলিল বলে গতকাল বিকেলে। এই কথা বলা শেষ হতে না হতেই খালেক ক্বারীর তিন ছেলেসহ ৪জন হাতে রামদা, হাসিয়া ও বল্লমসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে জলিলের উপর আক্রমন করে এলোপাথারী কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে।

এ সময় জলিলকে বাঁচাতে রব্বানী ও শহিদার এগিয়ে গেলে তাদেরকেও রামদা, হাসিয়া ও বল্লম দিয়ে আঘাত করে এতে ঘটনাস্থলেই জলিল ও রব্বানীর মৃত্যু হয়। পরে শহিদারকে বাঁচাতে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে জাহেদুল এগিয়ে এলে জাহেদুলের পেটে বল্লম দিয়ে হানা দেয়। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ঘাতকরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শহিদার ও জাহেদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শহিদারের মৃত্যু হয়। গুরুতর আহত জাহেদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে জাহেদুল আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে। এ সংঘর্ষের ঘটনায় ওই গ্রামের দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃ্খংলা রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। নিহতের পরিবারের লোকজন ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

খবর পেয়ে লালমনিরহাট অরিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান ইকবাল চৌধূরী ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বলেন, সেখানে যেন আর কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে। বাকীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com