বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

লম্পট সাইদুল ইসলামের অত্যচারে বাড়ি ছাড়া স্কুল ছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাইদুল ইসলাম (২৮) নামে এক লম্পটের অত্যচারে বাড়ি ছাড়া স্কুল ছাত্রী। স্কুল যাওয়া বন্ধের উপক্রম।

রোববার(২৬ আগষ্ট) দুপুরে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে নিরাপত্তা ও বিচার চেয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত লম্পট সাইদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা কামারপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, দুই সন্তানের জনক লম্পট সাইদুল ইসলাম তার প্রতিবেশী স্থানীয় ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে(১২) স্কুল যাওয়া আসার পথে প্রায় উত্ত্যাক্ত করত। স্থানীয় ভাবে একাধিকবার নিষেধ করার পরেও আচরন সংশোধন করেনি লম্পট সাইদুল ইসলাম। গত ২৩ আগষ্ট ছাত্রীকে বাড়িতে রেখে তার বাবা মা আত্নীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাতে বেড়া ভেঙ্গে ওই স্কুল ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে ঘরে ঢুকার চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করেন। এসময় লম্পট সাইদুল পালিয়ে যায়।

শুধু ওই স্কুল ছাত্রীকে নয় ইতিপুর্বে ওই গ্রামের একাধিক নারীকে শ্লীতাহানী করে স্থানীয় শ্যালিস বৈঠকে জরিমানায় মুক্তি পায় সাইদুল ইসলাম। এ ভাবে বেড়ে যায় তার নারী লোভী আচরন। তার ভয়ে অটুস্থ থাকে কামারপাড়া গ্রামের নারীরা।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে রোববার(২৬ আগষ্ট) দুপুরে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মেয়েটির নিরাপত্তার স্বার্থে তাকে দুরে এক আত্নীয় বাড়িতে রাখা হয়েছে। অভিযোগের বিষয়টি সোমবার (২৭ আগষ্ট) জানার পরে ক্ষিপ্ত হয়ে বাদিকে অভিযোগ তুলে নিতে হুমকী দিচ্ছে বলে মেয়েটির বাবা জানান।

ওই গ্রামের এক স্কুল শিক্ষিকা জানান, লম্পট সাইদুলের অত্যাচারে এ গ্রামের নারীরা ভিত থাকত। স্কুল ছাত্রীর উপর এ অত্যাচারের বিষয়টি আদিতমারী ইউএনওকে মৌখিক অভিযোগ দিলে তার পরামর্শে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লম্পট সাইদুলকে গ্রেফতার করতে পুলিশী চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com