রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
হঠাৎ লবণের মূল্যবৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় শত শত কেজি লবণ বিক্রি হচ্ছে লালমনিরহাটের পাড়া-মহল্লার বিভিন্ন দোকান গুলোতে। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির মূল্য বৃদ্ধি নিয়ে স্বার্থান্বেষী একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে সবাইকে সতর্ক করে মাইকিং করে প্রচার চালাচ্ছে লালমনিরহাট পুলিশ প্রশাসন। প্রয়োজনে ৯৯৯ অথবা নিকটস্থ পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নাভেম্বর) রাতে বিভ্রান্তি অথবা গুজব না ছড়াতে সতর্ক করার জন্য মাইকিং করে প্রচার চালাচ্ছে লালমনিরহাট পুলিশ প্রশাসন।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের প্রতিটি অলি গলিতে লবণ কেনার জন্য লোকজনদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় এক একজনকে তিন থেকে পাঁচ কেজি করে লবণ কিনতে দেখা যায়।
এদিকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লবণের মূল্যবৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশে ছয় লাখ টন লবণ মজুদ রয়েছে। যা আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তাই লবণের মূল্যবৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। দেশের সম্মানিত জনসাধারণকে গুজবে কান না দিয়ে ও বিভ্রান্তি না হতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, দেশের কোথাও লবণের অতিরিক্ত দাম চাওয়া হলে তাৎক্ষণিক জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে অথবা নিকটস্থ পুলিশকে জানাতে অনুরোধ করা হলো।’
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম সেবা বলেন, নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির মূল্য বৃদ্ধি নিয়ে স্বার্থান্বেষী একটি মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণ যেন এই গুজবে কান না দেয় এজন্য পুলিশ প্রশাসন থেকে মাইকিং কওে প্রচার চালানো হচ্ছে।