রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

রৌমারীত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষােভ-মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলীর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযােগ বিক্ষােভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রােববার দুপুরে যাদুরচর ইউনিয়ন পরিষদ চত্বর প্রায় দু’শতাধিক ইউনিয়ন বাসিন্দারা বিক্ষােভ ও মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন, যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হােসেন সবুজ, রৌমারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যাদুরচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মােশারফ হােসন, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় বক্তা সাখাওয়াত হােসেন সবুজ বলেন, নির্বাচিত হবার পর থেকে যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী সরকারি অফিস বাদ দিয়ে নিজ বাড়িতে সকল প্রকার দাপ্তরিক কাজ করে চলছেন। চেয়ারম্যানকে অফিস না পেয়ে চরম ভাগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ। চেয়ারম্যানের যােগসাজসে ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে। এরই মধ্যে তার নিকট আত্নীয় ৫জনকে ইউনিয়ন পরিষদের নাম দলিলকৃত ৩০শতাংশ জমি ভূমিহীন বন্দোবস্ত করে দিয়েছে।

আব্দুল মালেক বলেন, সরকারি প্রকল্পের টাকা হরিলুট করেছেন চেয়ারম্যান। এতে করে সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযােগও করা হয়। অনিয়ম ও দুর্নীতি সরেজমিন তদন্ত করাসহ চেয়ারম্যানের অপসারণর দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com