রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর র্যাব-১৪।
মঙ্গলবার রাতে উপজেলা সদরের রৌমারী মডেল সরকারি বিদ্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে জাইদুল ইসলাম (২৩)। পরে রাতেই তাদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, জামালপুর র্যাব-১৪ বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।
জানা গেছে, র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করে। তবে তাদের বুধবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।