রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের এক বাড়ি থেকে শুক্রবার রাতে ৩ বছরের এক শিশুর বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের জাহিদুল মাস্টারের ছেলে শাফি(৩)।
স্থানীয় সুত্র জানায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হলে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। তাকে না পাওয়া গেলে সন্ধ্যার দিকে মাইকিং করা হয়। পরে রাত ১০টার দিকে এলাকাবাসী শিশুটির বাড়ি থেকে ৩-৪ মিনিট দূরত্বে একটি পরিত্যাক্ত বাড়িতে প্লাস্টিকের বস্তার ভেতর নিখোঁজ ঐ শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহত শিশু শাফি (৩) এর লাশ উদ্ধার করে।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর হবে। এখন পর্যন্ত খুনের ঘটনায় কাউকে সন্দেহ করা হয়নি বলেও জানান তিনি।