সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

রৌমারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ, গণশুনানী কাল

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা রুহুল উল্ল্যাহ এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি,ঘুষ, স্বেচ্ছাচারিতা, হয়রানি ও জালিয়াতিসহ বিভিন্ন অভিযােগ উঠায় নড়ে চড়ে বসেছে উপজেলা প্রশাসন।

এ নিয়ে আগামীকাল রােববার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শৌলমারী ইউনিয়নের ভূমি অফিসে গণশুনানীর দিন ঠিক করেছে ভূমি প্রশাসন।

এর আগে অভিযুক্ত তহশিলদারের নানা অপকর্ম তুলে ধরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযােগ করেন শৌলমারী ইউনিয়নের ভুক্তভাগি কয়েকজন জমির মালিকগণ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গােলাম ফেরদৌস জানান, অভিযােগের আলােকে আগামী রােববার সকাল ১১টায় শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানী করা হবে বলে নিশ্চিত করেন।গণশুনানীতে ভুক্তভােগিরাসহ ইউএনও মহােদয় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, উপজেলার শৌলমারী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ গ্রহণ, স্বেচ্ছাচারিতা, দালাল দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, জালিয়াতিসহ নানা অভিযােগ এনে দফায় দফায় বিক্ষাভ মিছিল, নিজ কার্যালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে বুধবার দুপুরে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযাগ দায়ের করেন ভুক্তভাগিগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com