রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

রৌমারীতে ব্রহ্মপুত্র নদে নেট জাল আটকে গৃহবধূ নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপূত্র নদে নেট জাল ধুতে গিয়ে পায়ে জাল আটকিয়ে হায়াতন খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।

সোমবার দুপুর আড়াইটির দিকে ঘটনাটি ঘটে। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত রৌমারী ফায়ার সার্ভিসের ডুবুরী দল হায়াতন খাতুনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
নিখোঁজ গৃহবধূ উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারী গ্রামের জলিল উদ্দিনের স্ত্রী।

নিখোঁজ হায়াতন খাতুনের পূত্র রবিউল ইসলাম জানান, সোমবার সকালে আমরা ব্রহ্মপূত্র নদে চর গেন্দার আলগায় চিনি মাড়াইয়ের কাজ করি। কাজ শেষে দুপুরে মা নেট জাল পরিস্কার করতে নদীর পাড়ে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভবত: পায়ে নেট জাল আটকিয়ে মা পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। আমরা অনেক খুঁজেও তাকে না পেয়ে রৌমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুরোধ করি। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তাকে উদ্ধারের চেষ্টা করছে ডুবুরীর দল। এখনো মাকে পাওয়া যায় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, আমরা প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। মুসলধারে বৃষ্টি এবং নদের তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com