সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

রৌমারীতে বন্যার্তদের মাঝে ঈদ উপহার ও দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন এসপি মহিবুল

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের রৌমারীতে বন্যার্ত মানুষের মাঝে ঈদ উপহার ও দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছেন মানবিক পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

বুধবার (২৯ জুলাই) দুপুরে পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে রৌমারী উপজেলার সদর, দাঁতভাঙ্গা, শৌলমারী ও কর্তীমারীতে ২০০’শ বন্যার্ত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে প্রতিজনকে চাল, ডাল, তেল,চিড়া, গুড় ইত্যাদি বিতরণ করা হয়।

পরে রৌমারী থানা প্রাঙ্গনে উপজেলার দুইজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন পুলিশ সুপার।

খাদ্যসামগ্রী ও হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, এএসপি(রৌমারী সার্কেল) এসএম মাহফুজুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, থানার ওসি আবু মোহাম্মদ দিলাওয়ার হাসান ইনাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com