শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

রৌমারীতে গাঁজা চাষ করে ধরা পড়লেন মালিক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ির আঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ কাইয়ুম (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রৌমারী থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুমকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতবাড়ীর আঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ জব্দ করা হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com