শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

রেখার স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাবে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি॥

ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন সে একটি মুরগীর খামার দিবে। যে খামারের আয় দিয়েই সংসারের সচ্ছলতা বৃদ্ধি পাবে। শুধু নিজের কথা চিন্তা করে নয়, তার সেই খামারের আশে পাশের ১৫/২০টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হাউজ বিল্ডিং করপোরেশন, সোনালী ব্যাংক ও আরো কয়েকটি এনজিও থেকে চড়া সুদে লোন নিয়ে আজ তার স্বপ্ন বাস্তবায়নের দাড়গোড়ায়। স্বামী অনুকুলের ভাগে পাওয়া পৈত্রিক সম্পত্তি ২৫ শতক জমির উপর লোনের ২৫ লক্ষ টাকা দিয়ে দাদা শ^শুর সনেকা পোলট্রি ফার্ম নামে একটি মুরগীর ফার্মও দেয় রেখা। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই স্থানীয় ৪/৫ জন সন্ত্রাসীর অব্যাহত হুমকীকে রেখার স্বপ্ন যেন স্বপ্নই থেকে যাবে। দুর্বৃত্তদের দাবী প্রতি মাসে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে। দাবীকৃত চাঁদার টাকা না দিলে মুরগীর ফার্মে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে। সেই সাথে তাদেরকেও মেরে ফেলা হবে।

এভাবেই কান্না জড়িত কন্ঠে কথা গুলো বলছিলেন গৃহিনী রেখা রানী। এলাকার সবাই তাকে রেখা রানী বলেই চিনে। রেখা রানী অত্যান্ত সহজ সরল ও শান্ত মেজাজের একজন গৃহিনী। শিক্ষার গন্ডি পার করে আজ সে একজন পাকা গৃহিনী। স্বামী অনুকুল চন্দ্র রায়। এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার।

২০১৮ সালের ডিসেম্বরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর পাশ ঘেষে রেখা রানী তার স্বামী অনুকুলের পৈত্রিক জমিতে সনেকা পোল্ট্রি ফার্ম নামে ফার্মটি প্রতিষ্ঠা করেন রেখা রানী। এ ব্যাপারে স্বামী অনুকুল গত ২ এপ্রিল সন্ত্রাসীদের মুল হোতা মনোরঞ্জন রায় তার সহযোগী অবিনাস চন্দ্র, পলাশ চন্দ্র ও প্রকাশ চন্দ্রের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন। থানায় অভিযোগ দেয়ার পর দুর্বৃত্তরা কৌশল পাল্টিয়ে পোল্ট্র ফার্মের দুর্গন্ধের অভিযোগ এনে সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে সিভিল সার্জনের পরিদর্শক ফার্মে সরেজমিনে তদন্ত করেন এবং সেখানে কোস রকম পরিবেশ দুষন দুর্গন্ধ নেই বলে তদন্ত রিপোর্ট পেশ করেন। এর পরেও সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি, তারা বিএনপি থেকে সদ্য আ’লীগে যোগ দেয়া দুলাল নামে একজনের সাথে আতাত করে তাকে দিয়েও ভয়ভীতিসহ হত্যার হমকী দিতে থাকেন। এরপর থেকেই পোল্ট্রি ফার্মে প্রতিদিন ঢিল ছুরতে থাকে। এ ব্যাপারে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করে দেয়ার পরও উল্লেখিত সন্ত্রাসীরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সনেকা পোল্ট্রি ফার্মের পরিচালক রেখা রানীর স্বামী অনুকুল চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, নিজের পৈত্রিক সম্পত্তির দলিল ব্যাংকে বন্দক রেখে চড়া সুদে লোন নিয়ে এই পোল্ট্রি ফার্ম দিয়েছি। যে ফার্মে স্থানীয় অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। অনেক পরিবার দু বেলা দু মুঠো খেতে পারছে। রেখা রানী সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসনের এবং সরকারী ভাবে স্বল্প সুদে লোন পেলে তিনি তার পোল্ট্রি ফার্মেও পরিধি বাড়িয়ে অণেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। শুরুতেই তিনি তার ফার্মে ২ হাজার একশত একদিনের মুরগীর বাচ্চা নিয়ে আসেন। বর্তমানে দার ফার্মে এ হাজার ৭শত মুরগী রয়েছে। আর এই মুরগী থেকে তারা প্রতিদিন এক হাজার ১শত ডিম পাচ্ছেন। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা আয় হচ্ছে। এই আয়েই তার কাল হয়ে দাড়িয়েছে। তাই স্থানীয় সন্ত্রাসীরা প্রতিদিন এসে চাঁদা দাবী করছে।

তিনি আরো বলেন, ফার্মের চারিদিকে বসবাসকারী লোকজনের দুর্গন্ধে থাকার যেন সমস্যা না হয় সেজন্য তিনি মুরগীর বিষ্ঠা প্রতিদিন পরিস্কার করে মাটির নিচে পুতে রাখেন। যেন দুর্গন্ধে পরিবেশ দুষিত না হয়। তারপরেও কেন তাদেও ব্যবসার উপর সন্ত্রাসীদের অত্যাচার তা তিনি জানেন না। তিনি যেন তাদের ব্যবসা সুষ্ঠু ভাবে চালাতে পারেন এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ কাশেম আলী জানান, দুর্গন্ধ জনিত কারনে খুনিয়াগাছ এলাকার লোকজনের একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য সেখানে আমাদের স্যানেটারী ইন্সপেক্টর পাঠানো হয়েছে। তার তদন্ত মোতাবেক ফার্মের চার পাশে বসবাসের অযোগ্য সেরকম কোন দুর্গন্ধ পাওয়া যায় নাই। তাই তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার প্রয়োজন নাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com