সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নিজাম উদ্দিন আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি::
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপÿের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালিয়ে স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুটপাটে বাধা দেয়ায় ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও এলাকায়। এ ঘটনায় শনিবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলার স্বীকার জয়নাল আবেদীন ভুইয়া জানান, একই এলাকার আব্বাস আলী, মোক্তার হোসেনদের সঙ্গে তার পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরেই শুক্রবার সন্ধ্যায় আব্বাস আলী, মোক্তার হোসেন, রনি মিয়া, শাহেদ শুভন ও আব্দুল কাদিরসহ তাদের লোকজন তার বসত বাড়িঘরে হামলা চালায়ি ভাংচুর করে। এসময় ভাতিজি সাথী আক্তার তাদের ভাংচুরে বাঁধা দিলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে বড় ভাই নুরু মিয়া ও আব্দুল খালেক তাদের ভাতিজিকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় নুরু মিয়া মাটিতে লুটে পড়লে হামলাকারীরা জয়নালের ঘরের আলমারি ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় শনিবার সকালে জয়নাল আবেদীন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।
রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।