বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

রূপগঞ্জে দুই ছিনতাইকারী আটক

নিলয় আহমেদ রাফি, রূপগঞ্জ প্রতিনিধি:: রূপগঞ্জ হাইওয়ের সড়কে ছিনতাইকালে এলাকাবাসী শান্ত ও জাহাঙ্গীর নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

বুধবার (২০ মার্চ) রাত দুইটার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের সড়কে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার রাত ২টার দিকে গোলাকান্দাইল হাইওয়ে সড়কের উপরে গাড়ি ঠেকিয়ে ৩ ছিনতাইকারি ছিনতাই করতে গেলে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। ছিনতাইকারীরা জীবন বাঁচাতে দৌড়িয়ে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার কাচারি বাড়ির পুকুরে লাফিয়ে পড়ে।

এ সময় সংবাদ পেয়ে টহলরত থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী ও পুলিশ দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করলেও একজন পালিয়ে যায়। এ সময় এদের কাছ থেকে একটি রামদা উদ্ধার করে পুলিশ।

আটককৃত ছিনতাইকারী শান্ত রূপগঞ্জ উপজেলার কলাতলী এলাকার অপরজন বরিশালের হকার জাহাঙ্গীর বলে জানা যায়। সে গোলাকান্দাইল এলাকায় থেকে দীর্ঘদিন যাবত হকারির অন্তরালে ছিনতাই করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com