বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রাবিতে র‌্যাগিং বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি:
র‌্যাগিংকে একটি সামাজিক অপরাধ উল্লেখ করে রাজশাহী বিশ^বিদ্যালয়ে যেকোন ধরনের র‌্যাগিং বন্ধের ঘোষণা দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ক্যাম্পাসের কোথাও র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তারা। বিশ^বিদ্যালয় প্রক্টর দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে। প্রক্টর দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, র‌্যাগিংয়ের ফলে বিশ^বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘিœত হয়। এর শিকার শিক্ষার্থীরা মানসিক সমস্যার সৃষ্টি হয়। এমতাবস্থায় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ^বিদ্যালয়ের কোথাও কোন প্রকার র‌্যাগিং করা যাবে না। কেউ র‌্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সম্প্রতি বিশ^বিদ্যালয়ের বিভাগ, অনুষদে নবীন শিক্ষার্থীদের উপর র‌্যাগিং নামের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে র‌্যাগিং বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে র‌্যাগিং বন্ধকরার জন্য বিদ্যালয়ের প্রশাসনগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com