শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার, কমিউনিকেশন, কেমিক্যাল, মেটেরিয়াল ও ইঞ্জিনিয়ারিং বিষয়ক শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সম্মেলনে উদ্বোধনী অধিবেশন ছাড়াও একটি কি-নোট ও ৫টি টেকনিক্যাল সেশনের ২৩টি শাখায় প্রায় ৪শত প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।
সম্মেলনে দেশ-বিদেশ থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com