বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাধু মোল্যার মোড় থেকে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী জেলা সদরে বিনোদপুর এলাকার নুরুল ইসলাম মোল্যার ছেলে জুয়েল ইসলাম নজরুল (৩০), বিনোদপুর কলেজ পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মুজিবুল হোসেন সুমন (৩৫) ও সজ্জনকান্দা এলাকার নিরঞ্জন মজুমদারের ছেলে অনুপম মজুমদার (৩৪)। এসময় তাদের কাছ থেকে একটি মটর সাইকেল ও নগদ ৫ হাজার ১শত ৬ টাকা জব্দ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অংকুর ভট্টাচার্য্য, এসআই নূর মোহাম্মদ, এএসআই আজিজ, এএসআই সোহেল রানা, এএসআই মনিরুজ্জামান মনিরসহ সঙ্গীয় ফোর্স ৩ জন মটর সাইকেল আরোহীকে আটক করে। তল্লাশি করে তাদের বডি এবং মোটর সাইকেলের সিটের নিচ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
মাদক উদ্ধারে এএসআই আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে।