শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

রাজবাড়ীতে ৪কেজী গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহজাহান হেলাল, ফরিদপর জেলা প্রতিনিধি:: রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৪ কেজী গাঁজাসহ মোঃ রাসেল পাটোয়ারী(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল (শনিবার) দুপুরে রাজবাড়ী সদরের বাজিতপুর গ্রাম এলাকা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল পাটোয়ারী(২৪)কে ৪ কেজী গাঁজাসহ আটক করেছে র‌্যাব। সে রাজবাড়ী সদরের বাজিতপুর গ্রামের নজরুল পাটোয়ারীর ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com