বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ও নবাবপুর ইউনিয়নে গতকাল সোমবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মো. সোহেল, এ এস আই মো. আজিজ, এ এস আই মনির সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে সুনীল ভৌমিকের মেহগনী বাগান থেকে দিলালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য গফুর শেখের ছেলে রশিদ শেখ(৩৫) কে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। অপরদিকে সদর ইউনিয়নের সুইচ গেট এলাকা থেকে এস আই বিল্লাল ও এ এস আই ইব্রাহীম অভিযান চালিয়ে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইশালবাড়ীয়া গ্রামের বৌদ্যনাথ মন্ডলের ছেলে অমরেন মন্ডল (১৯) ও একই গ্রামের ইন্দ্রজিৎ মন্ডলের ছেলে উৎপল মন্ডল(১৮) কে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com