সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি:: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার ব্যবসায়ীদের আয়োজনে শনিবার বিকালে মাদক দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানব কন্ধন।
উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোখছেদ শেখের ছেলে জামালপুর বাজারের মুরগীর ব্যবসায়ী মিন্টু শেখকে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবা রেখে থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেওয়ার প্রতিবাদে গত শনিবার বিকালে এলাকা বাসি ও বাজার ব্যাবসায়ীরা মানব বন্ধন করেছে।
মানব বন্ধনে নলীয়া শ্যামামোহন ইনিস্টিটিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া তার বক্তব্য বলেন মিন্টু শেখের মুগীর দোকানে ইয়াবা ঢুকিয়ে বালিয়াকান্দি থানা পুলিশকে ধরিয়ে দেওয়া হয়। মোখছেদ বড় ভাই আক্কাচ আলী ও তার ছেলে হাতেম ,শিপন, হারুন, চুন্নু, ইব্রাহিমসহ আরো অনেকে এলাকার মাদক ব্যবসায়ী এদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা এলাকা বাসি এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার, মাদক দ্রব্য অধিদপ্তর বরাবর গণ্য পিটিশন দাখিল করি। এরই জের ধরে গতকাল নিরিহ নির্দোষী বাজার ব্যবসায়ী মিন্টুকে অন্যায় ভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে ইয়াবা রেখে থানা পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়। এই ঘটনার দোষি ব্যাক্তিদের আইনের আওতায় এনে দূষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাছি প্রশাসনের কাছে। গোবিন্দপুর গ্রামের ফেলু শেখের ছেলে কবির শেখ বলেন হাতেম ও আক্কাচ আমার বলে যে মিন্টুর দোকানে এই পেকেট টি রেখে আয়। আমি বলছি আমি পারবো না তার পর এই কাজ কে করেছে তা আমার জানা নেই। এই নিরিহ ব্যবসায়ীকে ধরে দেওয়ায় আমরা দুষিব্যক্তিদের শাস্তির দাবি জানাই। ভুক্তভোগী মিন্টর পিতা বলেন আমার বড় ভাই আক্কাচ আলীসহ তার ১০ ছেলে এই মাদক ব্যবসা জামালপুর সহ বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। এ বিষয়ে আমরা এলাকাবাসি বিভিন্ন দপ্তরে গণপিটিশন দেই। তারই জের ধরে আমার দোকানে আজগারের ছেলে লাবলু আমার ঘরে আসে লাবলু আমার দোকান থেকে বেরিয়ে যাবার সাথে সাথে পুলিশ দোকানে এসে আমার ছেলেকে ধরে নিয়ে যায়।আমার ছেলে কোনো দিনও মাদকের সাথে জরিত না। এ ছাড়াও জামালপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী এই ঘটনার নিন্ধা জানান।