বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তত্তিপুর গ্রামে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রসহ আটক করেছে র্যাক-৮।
ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের একটি বিশেষ আভিযানিক উপজেলার তত্তিপুর এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারনা মূলক কার্যক্রম চালাচ্ছে। আভিযানিক দলটি ৫ ফেব্রুয়ারি ভোর রাতে পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের তত্তিপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মোঃ সুমন খাঁন(১৮) (আহমেদ নিলয়)কে আটক করে।
সে উপজেলার তত্তিপুর গ্রামের মোঃ আব্দুল কাদের খাঁনের ছেলে। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়। মোঃ সুমন খাঁন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদপায় অবলম্বন করে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেইজ চালু করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত।