সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহজাহান হেলাল ফরিদপুর জেলা প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের বালিয়াকান্দি উত্তরপাড়া গ্রামের নানা বাড়ীতে বেড়াতে এসে সোমবার সকালে পানিতে ডুবে রাফি কাজী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রাফি কাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের জাহিদ কাজীর ছেলে। সে কবি কাজী নজরুল ইসলাম কিন্ডার গাটেনের প্লে-ক্লাসের ছাত্র। নিহতের নানা মো. নূরুল আমিন জানান, আমার মেয়ে গত রবিবার আমার নাতি ছেলে রাফিকে নিয়ে আমার বাড়ীতে বেড়াতে আসে। রাফি তার তার ছোট বোন জিনাতের সাথে গতকাল সোমবার সকালে বাড়ীর বাশের পুকুরের পাশে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলতে খেলতে বলটি পুকুরের পানিতে পরে গেলে বলটি উঠাতে গেলে রাফি পানিতে ডুবে যায়। রাফির ছোট বোন জিনাত বাড়ীতে খবর দিলে পরিবারের লোক জন পুকুর থেকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com