সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল্ ইউনিয়নে রবিরার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ হাসিনা বেগমের নির্দেশে থানার এস আই অঙ্কুর কুমার ভট্টাচার্য্য এ এস আই মো. রমজান খন্দকার, এ এস আই কিরন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫শ‘ গ্রাম গাঁজা ও বিক্রয়ের ৪১ হাজার ৮শত টাকাসহ তার নিজ বাড়ী থেকে গাঁজা বিক্রয়কালে মাদক সম্রাট রবেন্দ্র নাথ মন্ডল (৪২) কে গ্রেফতার করে।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, জঙ্গল ইউনিয়নের পাঁচপটোরা গ্রামের মৃত শান্তিরাম মন্ডলের ছেলে রবেন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ভর্তি পলিথিনের ব্যাগসহ পালানো চেষ্টা করলে পুলিশ তাকে ৫শ‘ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৪১ হাজার ৮শত টাকাসহ গ্রেফতার করে। রবেন্দ্র নাথ র্দীঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। মাদকদ্রব্য আইনে এএসআই মো. রমজান খন্দকার বাদী হয়ে মামলা দায়ের করেন। মাদক স¤্রাটকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।